ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ইভ্যালির সিইও রাসেলের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব

ইভ্যালির সিইও রাসেলের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে এ অভিযান চালানো হয়। র‌্যাবের দায়িত্বশীল এক সূত্র জানায়, বিকেলে তার বাসায় এ অভিযানে যায় এলিট ফোর্স। এর আগে এদিন সিইও মো. রাসেল ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা দায়ের করেন এক গ্রাহক।


গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অনিন্দ তালুকদার জানান, আরিফ বাকের নামে ইভ্যালির একজন গ্রাহক অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করেন।


মামলার এজাহারে বলা হয়, আরিফ বাকের গত ২৯ মে থেকে জুন মাস পর্যন্ত মোটরসাইকেলসহ বেশ কয়েকটি পণ্য অর্ডার করেন। এগুলো ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সমাধান পাওয়া যায়নি।


অফিসে গিয়ে তাদের প্রতিনিধিদের সাথে কথা বললে তারা খারাপ ব্যবহার করে। সিইও রাসেলের সাথেও দেখা করার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। তার সাথে ইভ্যালি চরম দুর্ব্যবহার করেছে বলেও অভিযোগে বলা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো অভিযান চালাচ্ছে র‍্যাব।

ads
ads
ads

Our Facebook Page

↑